১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০৩
শিরোনাম :
বরিশালের মেঘনা নদীতে অভিযান, ১৪ জেলে আটক ‘চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না’—বরিশালে এনসিপির ইফতারে নাহিদ ইসলাম বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, পুনঃতফসিলের দাবি বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল মেডিকেলে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, কর্মচারী বহিষ্কার বরিশালে গণপূর্ত দপ্তরে ছাত্রলীগ নেতার ভাইয়ের তান্ডব বরিশালে হানিট্রাপের মূলহোতা নারী আটক বরিশালে অচল ফ্রিজ পাল্টে না দেয়ায় বিএনপি নেতার ভাংচুর বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী’র মামলা বরিশালে ডিবির অভিযানে ‘কশাই সজল’ আটক, ধরাছোঁয়ার বাইরে মূল হোতা তপন মঠবাড়িয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনিয়মের অভিযোগ, সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ বরিশালে প্রেমিকার অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে প্রেমিক গ্রেফতার বরিশাল জেনারেল হাসপাতালে শয্যা সংকট, ভোগান্তিতে রোগীরা বরিশালে ‘হাতুড়ে চিকিৎসকের’ ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ ৭ মার্চে বরিশালে প্রকাশ্যে ছাত্রলীগের কর্মসূচি
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে অচল ফ্রিজ পাল্টে না দেয়ায় বিএনপি নেতার ভাংচুর

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭০ Time View
নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬
নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬

বরিশাল ব্যুরো: বরিশালে ফ্রিজ মেরামত করে না দেয়ায় দোকানে হামলা-ভাংচুর চালিয়েছে বিএনপি নেতা ও তার দুই ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী দোকানদার মামলা করলে ফের হামলা চালায় ওই বিএনপি নেতা। ঘটনাটি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগরে ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, ২০২০ সালে বুখাইনগর বাজার থেকে একটি ফ্রিজ ক্রয় করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুম বেপারী। এরপর একাধিকবার মেরামত করে দিয়েছে শো-রুম মালিখক। এর ছয় বছর পর গত ২৮ ফেব্রুয়ারি সেই দোকানে গিয়ে ফ্রিজ পরিবর্তন করে দিতে বলে বিএনপি নেতা মাসুম বেপারি। তখন শো-রুম মালিক তাকে বলেন এই ফ্রিজের ওয়ারেন্টি তো দুই বছর। সেটি ২০২২ সালে শেষ হয়ে গেছে। এটা শুনেই ওই শো-রুম মালিকের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় মাসুম বেপারি ও তার দুই ছেলে সরাফত বেপারী ও জিহাদ বেপারী। হামলায় গুরুতর আহত হন শো-রুম মালিক শাহআলম সিকদারসহ কয়েকজন। ওইদিন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন শাহআলম। মামলা দায়ের করার পর থেকে ওই দোকানদারকে হুমকিধামকি দিয়ে আসছেন বিএনপি নেতা মাসুম। শুক্রবার রাতে ওই ঘটনার জেরে শাহআলমের স্বজনদের ফের মারধর করে মাসুম বেপারি ও তার দুই ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম। তিনি বলেন, ফ্রিজ পরিবর্তন করে না দেয়া ওই শো-রুম মালিককে দফায় দফায় মারধর করেছে এক বিএনপি নেতা। তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলমান আছে। এসব বিষয় বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন বলেন, কেউ যদি দলের নাম ভাঙ্গিয়ে কোনো অপরাধ করে তার দায়ভার দল নয় তাকেই নিতে হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo