৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৫
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরগুনায় আবারো বাড়ছে ডেঙ্গু

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৯ Time View

বরগুনায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করায় হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। এতে কিছুদিন ধরে ডেঙ্গুর প্রকোপ কমলেও আবারো বেড়েছে শঙ্কা।

এ বছর মে এবং জুন মাসে বরগুনায় সবথেকে বেশি রোগী ডেঙ্গু আক্রান্ত হয়। ওই সময় প্রতিদিন প্রায় ৮০-১০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হলেও গত এক মাস ধরে কিছুটা কমতে শুরু করে রোগীর সংখ্যা। অনেক উপজেলায় আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসে। তবে বর্তমানে জেলায় প্রতিদিন প্রায় ৩৫-৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সেপ্টেম্বর মাসে আবারো ডেঙ্গু রোগী বৃদ্ধির শঙ্কা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০১ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ হাজার ৩৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৯৩২ জন। তবে আক্রান্ত রোগীদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলায় আরও অন্তত ৩৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

অপরদিকে সদর উপজেলার পর পাথরঘাটা উপজেলায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪৪৭ জন।

এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্ত মোট ৬ হাজার ৮০ জন রোগীর মধ্যে শুধু জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯৮৯ জন। বাকি পাঁচ উপজেলায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১ জন। এসময় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। এদের মধ্যে মধ্যে ৩৬ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, তিনজনের বাড়ি বেতাগী উপজেলায় এবং ৩ জনের বাড়ি পাথরঘাটা ও এক জনের বাড়ি বামনা উপজেলায়।

এ বিষয়ে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, আগস্ট ও সেপ্টেম্বর মাস সাধারণত ডেঙ্গু পিক সিজন হলেও এ বছর বরগুনায় জুন-জুলাই থেকেই আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায়। চিকিৎসকদের অক্লান্ত চেষ্টায় সুস্থের হার বাড়লেও আবারো ডেঙ্গু বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। বর্তমানে থেমে থেমে বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে। এর ফলে সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, কর্তৃপক্ষের লার্ভি সাইড ও এডাল্টি সাইড কার্যক্রম জোরদার করা উচিত। এছাড়া সকল রোগীকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। অল্প কিছু জটিল রোগী ছাড়া বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo