৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৮
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

দেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ Time View

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি। দুর্নীতি এবং সন্ত্রাস রোধ করতে পারলে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করতে ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়তে চান। সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনসংলগ্ন হাজী মুহাম্মদ মহসীন মার্কেট ও তার আশপাশের এলাকায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ইতোমধ্যে ৩১ দফার কর্মসূচি দেশের মানুষ আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। কিন্তু একটি মহল মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বিএনপি এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শনকে কলুষিত করতে চায়। আগামী নির্বাচনে মানুষ ৩১ দফার পক্ষে রায় দিয়ে ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তত।

এ সময় বরিশাল সদর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হলে সিটি করপোরেশনকে একটি অত্যাধুনিক সিটি করপোরেশনে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, মহানগর যুবদল নেতা জিয়াউল ইসলাম মাসুম, স্বাধীনতা ফোরামের মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ নেতাকর্মীরা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo