৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৮
শিরোনাম :
বরিশাল সিটিতে নাগরিক সেবা অচল, ভোগান্তিতে নগরবাসী ২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে সড়কে পড়ে মোটরসাইকেলের ২ আরোহী  নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে হৃদয় নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ইপিজেড গেটসংলগ্ন কালভার্টের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গলাচিপার বড়গাবুয়া গ্রামের মো. জালাল মৃধার ছেলে মোটরসাইকেল চালক মো. শামীম (৩৫) ও গলাচিপার গোলখালী গ্রামের আ. মালেক মোল্লার ছেলে মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা (৪৫)।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে তিনজন মহাসড়ক দিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মেঘনা পরিবহণের একটি বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় চালক মো. শামীম ও হৃদয়কে উদ্ধার করে পটুয়াখালী এবং তাৎক্ষণিক বরিশালের উদ্দেশে নেওয়ার পথে পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় আরোহী আনোয়ার মোল্লা মারা যান। আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে বরিশালে পাঠানো হয়েছে। এ সময় বাসেরও ৫-৭ জন যাত্রী আহত হয়েছেন।

পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo