৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৫
শিরোনাম :
বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ছেলেকে নদীতে ফেলে প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ, অতঃপর…

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ Time View

বরগুনার তালতলীতে তিন বছর বয়সি শিশুকে নদীতে ফেলে দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মারজিয়া আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় মারজিয়া ও তার পরকীয়া প্রেমিকের বিচার দাবি করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার অঙ্কুজানপাড়া এলাকায় বিচারের দাবিতে মানববন্ধনে শত শত নারী-পুরুষ ও নিহত শিশুর পরিবার অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু শাহাদাতের মা মারজিয়া আক্তার তার পরকীয়া প্রেমিকের পরামর্শে বাড়ির কাছেই পায়রা নদীতে শিশুটিকে ফেলে দিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। তদন্তপূর্বক দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

নিহত শিশুর বাবা শাহিন অভিযোগ করে বলেন, আমি একটি জেলে নৌকায় কাজ করি। মঙ্গলবার রাত ১১টায় বাড়ি এলে আমার একমাত্র ছেলে ও স্ত্রী মারজিয়াকে দেখিনি। ঘরে তালা দেখে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পর দিন শুনতে পাই, মারজিয়া আমাকে তালাক দেওয়ার জন্য পাশের উপজেলা আমতলীতে গিয়েছে।

তিনি বলেন, ওই দিন আমতলী গেলে বিকালে খবর পাই, নিশানবাড়িয়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে পায়রা নদীতে শাহাদাতের লাশ ভেসে উঠেছে। তবে মারজিয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে। তার সন্ধান এখনো পাওয়া যায়নি।

শাহীন বলেন, এ ব্যাপারে থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ, বরং নৌ পুলিশের কাছে পাঠানো হয়েছে। নৌ পুলিশের কাছে গেলে তারা আমাদের থানায় যাওয়ার পরামর্শ দেয়।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, নদীতে কোনো লাশ পাওয়া গেলে সেই লাশ নিয়ে কাজ করে নৌ পুলিশ। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ বিষয়ে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, অভিযুক্ত মারজিয়ার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং এ বিষয়ে পুলিশ কাজ করছে। মারজিয়াকে উদ্ধার করা হলেই আসল ঘটনা বের হয়ে আসবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo