৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২৫
শিরোনাম :
বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

কাউনিয়া হরিজন কলোনীর দুর্গাপূজায় দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা!

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৬১ Time View

বরিশাল নগরীর কাউনিয়া জানকি সিংহ রোডের হরিজন (সেবক) কলোনীতে শারদীয় দুর্গাপূজায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পূজা মণ্ডপটি কলোনীর সামনেই স্থাপন করা হলেও এর ভেতরে প্রকাশ্যে বাংলা মদ বিক্রি হওয়ায় দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পূজা চলাকালে কলোনীর বিভিন্ন স্থানে অবাধে মদ বিক্রি হচ্ছে। এতে পূজা দেখতে আসা নারী-পুরুষ, পরিবার ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে।

পূজা মণ্ডপে পুলিশ সদস্য না থাকায় কেবল কয়েকজন আনসার দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, এসব আনসার সদস্যরা অনেক সময় দায়িত্ব পালনকালে ডিউটি ড্রেস পরেন না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্বলতা দেখা দিয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কলোনী থেকে কিছু যুবক মদ্যপ অবস্থায় মণ্ডপের গেটে অরাজকতা সৃষ্টি করলে দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কলোনীর রানা নামের এক যুবক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে এ বিষয়ে জানতে কাউনিয়া হরিজন কলোনীর পূজা কমিটির সাধারণ সম্পাদক খোকন কুমার দাসকে ফোন দেয়া হলে তিনি সাংবাদিককে প্রশাসনের ভয় দেখিয়ে বলেন,”আপনার যা ইচ্ছা করেন, এখানে কোনো মদ বিক্রি হয় না।”অবশ্য তার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: রিয়াজ হোসেন
বলেন,”আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে পূজা চলাকালে নিরাপত্তা জোরদার করা এবং কলোনীতে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, হরিজন (সেবক) কলোনীর সদস্যদের মদ্যপানের অনুমতি থাকলেও বিক্রির কোনো অনুমোদন নেই। প্রকাশ্যে মদ বিক্রি সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ।

এবিষয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে…..

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo