৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২১
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

কাউনিয়ায় স্কুলছাত্রী অপহরণ, চারজনের বিরুদ্ধে মামলা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২০ Time View

বরিশাল কাউনিয়া এলাকায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরন করে একদল যুবক। এঘটনায় ভুক্তভুগীর মা নুপুর বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় চারজনকে আসামি করে একটি অপহরন মামলা দায়ের করেন।

গত ২৭ নভেম্বর রাত ৯টার দিকে বিসিসি ২ নম্বর ওয়ার্ডের বিসিক রোডে অপহরণের ঘটনাটি ঘটে।

মামলায় অভিযুক্ত আসামীরা হলেন— রিয়াদ (১৮), সুমন ওরফে পিচ্চি সুমন (৫০), হেলাল (৫০) এবং আলমগীর (৫০)।

এজাহার সুত্রে জানা যায়, নগরীর মথুরানাথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির সুফিয়া আক্তার (১২) নামে এক শিক্ষার্থীকে জোরপূর্বক মাহিন্দ্রা গাড়িতে তুলে নেয় একদল যুবক। পাকা সড়কের ওপর থেকে শিক্ষার্থীকে হঠাৎ ধরে গাড়িতে তুলে নেওয়ার পর অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।

নুপুর বেগম জানান, রিয়াদ দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া–আসার পথে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করছিল। বিষয়টি পরিবারগতভাবে একাধিকবার নিষেধ করা হলেও আচরণ বন্ধ হয়নি। পরবর্তীতে ঘটনার দিন পরিকল্পিতভাবে রিয়াদ তার সহযোগীদের নিয়ে সুফিয়াকে অপহরণ করে। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করে। এঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

অন্যদিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

 

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo