বরিশালের বহুল প্রচারিত আঞ্চলিক পত্রিকা আজকের তালাশের এক দশকে পদার্পণ উপলক্ষে নগরীর হোটেল কিংফিশারের হলরুমে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার অনুষ্ঠিত এ আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, পবিপ্রবির এনএসভিএম অনুষদের ফিজিও লজি ও ফার্মাক্লোজি চেয়ারম্যান প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান চৌধুরি, প্রক্টর প্রফেসর ড. মো: আলি আসগর, ছারছিনা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মফিজুল ইসলাম, সাবেক কাউন্সিলর সেলিমা বেগম, রাসিদা পারভিন, মহানগর যুবদল নেতা আরিফুর রহমান মুন্না, খন্দকার রাজু, মহানগর যুবদলের সহ সাধারন সম্পাদক চুন্নু মৃধা, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান মারুফ, চরমোনাই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম পাখি, মহানগর ছাত্রদলের সহ সভাপতি তারিকুল ইসলাম পাভেল, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শেখ সহিদুল ইসলাম সাজ্জাদ, সদস্য সবুজ হাওলাদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হাজিক দাইয়ান ঈশতি, চরমোনাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মেহেদি হাসান, সকালের বার্তার সম্পাদক শেখ শামিম, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব মামুন অর রশিদ, বরিশালের কথার সম্পাদক তালুকদার মাসুদ, দক্ষিনাঞ্চল পত্রিকার প্রিন্স তালুকদার ও আরিফ হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্ব এবং পত্রিকাটির শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৭ সালের ৪ মার্চ সত্য অনুসন্ধানের প্রত্যয় নিয়ে আজকের তালাশ যাত্রা শুরু করে। দীর্ঘ এই পথচলায় পত্রিকাটি এখন এক দশকে পদার্পণ করেছে। বরিশাল অঞ্চলের নানা সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি আরো বলেন, আজকের তালাশ বরিশালের স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, আঞ্চলিক গণমাধ্যমই মূলত সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরে। আজকের তালাশ দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আজকের তালাশে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মারুফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা ফিরোজ মোস্তফা, নির্বাহী সম্পাদক খন্দকার রাকিব, রকিব উদ্দিন পিয়াল, মজিবর রহমান নাহিদ, সহ সম্পাদক মোল্লা মাইনুদ্দিন খোকন, খাজা নজরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক তারেক হোসেন, রিপন মোল্লা, বার্তা সম্পাদক শাহাদাত হোসেন, রিপোর্টার ফাইজুল ইসলাম, গোলাম রাব্বি, হাসিবুল ইসলাম, পঙ্কজ হালদার, আরেফিন শুভ, ফিরজ আহমেদ, রিপন সিকদার, সবুজ খান, মো: সৌরভ, রেজাউল ইসলাম।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথি ও আমন্ত্রিতরা একসঙ্গে ইফতারে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আজকের তালাশ-এর এক দশকের সফল পথচলার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।