১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫২
শিরোনাম :
বরিশালে প্রেমিকার লেন্স বদলানো নিয়ে বাকবিতণ্ডা, দেশীয় অস্ত্রসহ প্রেমিক আটক বরিশালে বাথরুমে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টা বরিশালে সাজাপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত রিকশাচালক বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম ঝিমিয়ে পড়লেও বিট ও আটক বাণিজ্য রমরমা! বরিশালের মেঘনা নদীতে অভিযান, ১৪ জেলে আটক ‘চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না’—বরিশালে এনসিপির ইফতারে নাহিদ ইসলাম বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, পুনঃতফসিলের দাবি বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল মেডিকেলে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, কর্মচারী বহিষ্কার বরিশালে গণপূর্ত দপ্তরে ছাত্রলীগ নেতার ভাইয়ের তান্ডব বরিশালে হানিট্রাপের মূলহোতা নারী আটক বরিশালে অচল ফ্রিজ পাল্টে না দেয়ায় বিএনপি নেতার ভাংচুর বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী’র মামলা
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪০ Time View

বরিশাল প্রতিনিধি— ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করেছেন বরিশাল সিটি করপোরেশন-এর পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হল-এর সামনে সমাবেশ করে তারা দ্রুত বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দিয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, তারা মাসে ৩০ দিন কাজ করলেও বেতন পান মাত্র ২২ দিনের। আগে উৎসব ভাতা ও ইফতারের জন্য আলাদা অর্থ দেওয়া হলেও এবার ঈদের আগে শুধু বেতন দেওয়ার কথা বলা হয়েছে, কোনও বোনাস বা উৎসব ভাতা দেওয়া হচ্ছে না। ফলে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা।

পরিচ্ছন্নতাকর্মী রহিম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঈদের সময় যদি বোনাস না পাই, তাহলে আমাদের উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে। এটা আমাদের সঙ্গে চরম অন্যায়।”

সমাবেশের আগে কর্মচারীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের চকবাজার ও গির্জামহল্লা সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন এবং আসন্ন ঈদুল ফিতর-এর বোনাস না পাওয়ায় তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

পরিচ্ছন্নতাকর্মী আলেয়া বেগম বলেন, “এমনিতেই কম বেতনের চাকরি। সংসার চালানোই এখন কঠিন। তার ওপর উৎসব ভাতা না থাকলে সন্তানদের নিয়ে ঈদ করব কী দিয়ে?”

এদিকে সিটি করপোরেশন সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় শ্রম অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। তবে ওই গেজেটে উল্লেখ করা হয়েছে, মজুরিভিত্তিক শ্রমিকরা কোনও ধরনের উৎসব ভাতা পাবেন না।

সমাবেশে বক্তারা বলেন, ঈদের আগে যদি ২৭ রমজানের মধ্যে বেতন ও বোনাস পরিশোধ না করা হয়, তাহলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo