৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২৫
শিরোনাম :
বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

অশান্তির আগুন নেভাতে হাতপাখার বাতাস লাগবে : চরমোনাই পীর

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৬ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫৩ বছর অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছিল। এই অশান্তির আগুন নেভানোর জন্য এখন শান্তির প্রতীক হাতপাখার বাতাস লাগবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, সারা বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন রয়েছে। একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া অন্য কোনো সংগঠনের নামে দুর্নীতি এবং বদনাম হয়নি, এ ধরনের কোনো ছাত্র সংগঠন আমার জানামতে নেই।

ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ডা. সিরাজুল ইসলাম সিরাজীর হাতে হাতপাখা তুলে দিয়ে সৈয়দ রেজাউল করিম বলেন, সিরাজীকে আমানত হিসেবে রেখে গেলাম। ৫৩ বছর অনেক নেতার নেতৃত্ব দেখেছি। এবার ইসলামের নীতি-আদর্শের নেতৃত্ব আমরা দেখতে চাই।

ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সরদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের ঝালকাঠির সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন, জাতীয় ওলামা মাশায়েক আম্মা পরিষদ মাওলানা মো. সেকান্দার আলী সিদ্দিকী প্রমুখ।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo