৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৪৯
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মাসুদ সাঈদীর

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২৫৮ Time View

যত ষড়যন্ত্রই হোক, সব বাধা উপেক্ষা করে একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী।
রোববার (৪ জানুয়ারি) পিরোজপুরের নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘জুলাইয়ে যারা রক্ত দিয়েছেন, তাদের সেই আত্মত্যাগ যদি ব্যর্থ করে দেওয়া হয়, তাহলে তা হবে বাংলাদেশের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। দেশকে অকার্যকর ও ব্যর্থ প্রমাণ করতে প্রতিবেশী একটি বৃহৎ শক্তি দীর্ঘদিন ধরে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু যত ষড়যন্ত্রই হোক, এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়বেই—ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। জনগণের শক্তিই সব ষড়যন্ত্রের জবাব দেবে।’
নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালী এবং উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি শামিম আহমেদ ও ওবায়দুল্লাহ।
সমাবেশে বক্তারা দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সাংগঠনিক ঐক্য জোরদার এবং তৃণমূল পর্যায়ে আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানান।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo