৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৪
শিরোনাম :
বরিশালে বাস–মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হঠাৎ অকটেন সংকটে বিপাকে বরিশাল নগরীর চালকরা বরিশাল সিটিতে নাগরিক সেবা অচল, ভোগান্তিতে নগরবাসী ২৪ ঘণ্টায় বরিশাল পুলিশের বড় রদবদল বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বোরহানউদ্দিনের সাবেক মেয়র মিলন মিয়া স্মৃতি পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১২১ Time View
বোরহানউদ্দিনের সাবেক মেয়র মিলন মিয়া স্মৃতি পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বোরহানউদ্দিনের সাবেক মেয়র মিলন মিয়া স্মৃতি পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক সফল মেয়র মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার স্মরণে গঠিত ‘সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদ’-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মরহুম মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান (সাগর) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছোট ছেলে মোস্তাফিজুর রহমান (শাওন)।
গত ১৯ জানুয়ারি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এই কমিটির অনুমোদন দেন।
মরহুম মিলন মিয়ার স্মৃতি ও আদর্শ ধরে রাখার লক্ষ্যে গঠিত এই পরিষদে ৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ রাখা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মাফরুজা সুলতানা ও ব্যারিস্টার মারুফ ইব্রাহিম (আকাশ)।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হেলাল মুন্সি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আমজাদ হোসেন।
এছাড়া—
দপ্তর সম্পাদক: মো. সুমন বাকলাই
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. শুভ চৌধুরী
কোষাধ্যক্ষ: মো. শামিম হাওলাদার
সমাজকল্যাণ সম্পাদক: মো. মাসুম বিল্লাহ (লিমন)
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো. মামুন আখন
ক্রীড়া বিষয়ক সম্পাদক: মো. ইভান মোল্লা
এই স্মৃতি পরিষদের আওতায় ৫৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী সম্পাদকীয় পর্ষদ এবং ২৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী সদস্যসহ সর্বমোট ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম, নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান (সাগর) এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (শাওন)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বোরহানউদ্দিনের মাটি ও মানুষের প্রিয় নেতা, আধুনিক বোরহানউদ্দিন পৌরসভার রূপকার মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার স্মৃতি ও আদর্শ সংরক্ষণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo