
বরিশাল কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেনের তৎপরতায় এক অভিযানে মাদক সহ (০৬) ছয় জনকে আটক করা হয়েছে।
রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোর ০৪ টা ১৫ ঘটিকার দিকে বিসিসির ১০নং ওয়ার্ডস্থ রাজ্জাক স্মৃতি কলোনীর মোঃ মানিক মাতুব্বর এর বসত ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী ওসির দিক নির্দেশনা মোতাবেক এসআই গোলাম মোঃ নাসিম হোসেন , এএসআই মাহাবুবুর রহমান, এএসআই আবদুল কাইয়ুম, এএসআই মহিউদ্দিন, এএসআই আমিনুল ইসলাম, এটিএসআই গাজী মোঃ জাঈদুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে একটি টিম অভিযান চালিয়ে১৫০ পিস ইয়াবা ট্যাবলেট।যাহার আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। এছাড়াও মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা, বিভিন্ন ব্রান্ডের ০৬ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১ টি বাটন মোবাইল জব্দ করেন।
আটককৃত আসামীরা হলেন ইছাহাক মাতুব্বর এর ছেলে মোঃ মানিক মাতুব্বর (৩৫),দুলাল হাওলাদার মোঃ রুবেল (৩৩), বাবুল বেপারীর ছেলে মোঃ আল আমিন বেপারী (৩১), বাদল খান এর ছেলে মোঃ শাহাদাত হোসেন বাজি (৩২),বারইকান্দী, ফরাজী বাড়ীর মোঃ সেলিম ফরাজী এর ছেলে মোঃ ইয়ামিন ফরাজী (৩০), ফিরোজ হাওলাদার এর ছেলে বুলু রাকিব (৩৪)।এরা সবাই বরিশাল নগরীর বাসিন্দা।
তবে সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। চলমান রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।