৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০০
শিরোনাম :
বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা!
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশ‍ালে ‘স্বর্ণ’ প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৪৯ Time View

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ‘স্বর্ণ’ প্রতারক চক্রের হোতা সোনা কাওসারসহ চার প্রতারককে আটক করেছে মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কাউনিয়া মরকখোলার পুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকার বাসিন্দা কুট্টি শিকদারের ছেলে মো. বেল্লাল সিকদার (২৯), উত্তর কাউনিয়া পাসপোর্ট গলির মৃত জয়নাল খানের ছেলে মিজানুর রহমান টেনু (৪৫), নগরীর জিয়া সড়ক চৌহতপুর এলাকার মৃত মাহেন্দ্রনাথ বল্লভের ছেলে অপু ওরফে মঙ্গল বল্লভ (৪৫) ও কাউনিয়া পিছনস্কুল এলাকার ভাড়াটিয়া মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে কাওসার ওরফে সোনা কাওসার (৪৫)।

প্রতারক চক্রটি ‘স্বর্ণের বার সদৃশ্য বস্তু এবং বারের সাথে থাকা চিঠি’ দেখিয়ে সহজ সরল মানুষদের বোকা বানিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এরা বেশিরভাগ সময় রিকশা চালকবেশে যাত্রীদের সাথে এমন প্রতারণা করে। এদের মধ্যে সোনা কাওসারের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানিয়েছেন, ‘আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণের বার সদৃশ্য বস্তু এবং বারের সাথে থাকা চিঠি’ দেখিয়ে প্রতারণার অভিযোগ পান তারা।

এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় প্রতারণার আত্মসাত করা একটি মোবাইল ফোন, প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও স্বর্ণের সদৃশ্য বস্তু। এদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আসাদুজ্জামান।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo