৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০০
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে মিথ্যা প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৮২ Time View
বরিশালে মিথ্যা প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ
বরিশালে মিথ্যা প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ

বরিশাল প্রতিনিধি: বরিশালে দুই সন্তানের জননীকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার কাগাশুরা ইউনিয়নে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ন্ডে বাসিন্দা আশরাফ দিদারের পুত্র সাকিব দিদার (২০) ভুক্তভোগী নারী নুসরাত জাহান মুন্নি (১৮)–কে বিয়ের আশ্বাস দিয়ে প্রথমে নিজ বাড়িতে এবং পরে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী নারী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত যুবক বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তাকে নানাভাবে হুমকি দিতে থাকেন।

এরপর কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী নারী আইনের আশ্রয় নেন এবং কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত সাকিব দিদারকে থানায় নিয়ে আসে। তবে স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় গত রোববার সকালে বিয়ের আশ্বাসে ভুক্তভোগীকে দিয়ে অভিযোগ প্রত্যাহার করানো হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ওই সময় থানার কর্মকর্তারা অভিযুক্ত যুবককে বিয়ের আশ্বাসে ছেড়ে দেয়।

কিন্তু পরবর্তীতে অভিযুক্ত সাকিব দিদার বিয়ের আশ্বাস ভঙ্গ করে পরিবারের সহযোগীতায় আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। এতে চরম নিরাপত্তাহীনতায় পড়েন তিনি। শেষ পর্যন্ত আবারও আইনের শরণাপন্ন হয়ে কাউনিয়া থানায় নতুন করে ধর্ষণ মামলা দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত সাকিব দিদারের পূর্বে একটি বিয়ে রয়েছে। সেই সংসারে তার এক ছেলে ও সন্তান রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলাও।

এ বিষয়ে কাউনিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo