৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১২
শিরোনাম :
বরগুনায় হরিণ শিকারে ধরা পড়লেন স্বামী, ক্ষোভে তালাক দিলেন স্ত্রী ৩৫ বছরেও সংস্কার হয়নি বাবুগঞ্জের মাধবপাশা–মুশুরিয়া সড়ক, চরম ভোগান্তিতে হাজারো মানুষ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি–ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী আটক বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে প্রবাসীর প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর বিষপান

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২০১ Time View

বরিশালের গৌরনদীতে প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় প্রবাসী স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৫)।

সোমবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভীমেরপাড় গ্রামের এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে গৌরনদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালীর গলাচিপায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরের প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় সাত মাস আগে তিনি গারমেন্টস কর্মী রুনাকে ঢাকায় বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ি উজিরপুরে এবং দ্বিতীয় স্ত্রীকে ভীমেরপাড় গ্রামের নিজ বাড়িতে রেখে মনির দুবাই চলে যান।

গত কয়েক দিন ধরে রুনা মনিরকে তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মনিরের সঙ্গে মোবাইল ফোনে এবং শাশুড়ির সঙ্গে তীব্র ঝগড়া হয় রুনার। ওই দিন দুপুরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে রুনা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে রুনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo