
বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ এর অভিযানে চারজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত পলাশ চন্দ্র সরকার। তিনি জানান, অভিযানের সময় থানা পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন—
দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন লস্কর
জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শিমু আকন
৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম
কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শিকদার
ওসি পলাশ চন্দ্র সরকার আরও জানান, গ্রেফতারকৃতদের শনিবার শেষ কার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।