৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১৪
শিরোনাম :
বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা!
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে অবৈধ ৪ ইটভাটাকে জরিমানা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ Time View

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে অবস্থিত চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী আক্তার। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জেলা পুলিশের সদস্যরা।

অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে অবৈধভাবে কাঠ পোড়ানো, করাতকল স্থাপন এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে তাজ তাজ ব্রিকসকে ৪ লাখ টাকা, এশিয়া ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, আকন ব্রিকসকে ৫ লাখ টাকা এবং ইসলাম ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটাগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ করাতকল অপসারণ এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ ইটভাটা ও দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo