১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৫
শিরোনাম :
বরিশালে প্রেমিকার লেন্স বদলানো নিয়ে বাকবিতণ্ডা, দেশীয় অস্ত্রসহ প্রেমিক আটক বরিশালে বাথরুমে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টা বরিশালে সাজাপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বরিশালে পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত রিকশাচালক বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম ঝিমিয়ে পড়লেও বিট ও আটক বাণিজ্য রমরমা! বরিশালের মেঘনা নদীতে অভিযান, ১৪ জেলে আটক ‘চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাচ্ছে না’—বরিশালে এনসিপির ইফতারে নাহিদ ইসলাম বরিশাল আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ, পুনঃতফসিলের দাবি বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল মেডিকেলে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, কর্মচারী বহিষ্কার বরিশালে গণপূর্ত দপ্তরে ছাত্রলীগ নেতার ভাইয়ের তান্ডব বরিশালে হানিট্রাপের মূলহোতা নারী আটক বরিশালে অচল ফ্রিজ পাল্টে না দেয়ায় বিএনপি নেতার ভাংচুর বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী’র মামলা
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে অপসাংবাদিকতা প্রতিরোধে ১৫ সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪২৮ Time View

বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি, ভয়ভীতি ও অপসাংবাদিকতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পেশাদার সাংবাদিকরা। এ পরিস্থিতিতে শহরের ১৫টি সাংবাদিক সংগঠন যৌথভাবে অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবের সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি বরিশালে কিছু ব্যক্তি অখ্যাত পত্রিকা, অনুমোদনহীন অনলাইন পোর্টাল ও কথিত ফেসবুক টিভির নাম ব্যবহার করে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে।
তারা সাংবাদিকতার মহান পেশাকে কলুষিত করছে এবং শহরে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বক্তারা আরও বলেন, “রাতের অন্ধকারে প্রেস লেখা মোটরসাইকেলে ঘুরে বেড়ানো কিছু ব্যক্তি ট্রাক থামিয়ে চাঁদা আদায় করছে। এমনকি একাধিক মামলায় জেল খাটা লোকও এখন নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে। এসব কর্মকাণ্ড সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক।”

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ‘অপসাংবাদিকতা প্রতিরোধে অ্যাকশন কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেন। কমিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে চাঁদাবাজ সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে।

সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া ঘোষণা দেওয়া হয়—যদি কেউ সাংবাদিকতার পরিচয়ে চাঁদা দাবি করে, তাহলে ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করবেন:
📞 অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু – ০১৭১১-৩৭২৪৬৪
📞 খালিদ সাইফুল্লাহ – ০১৭১১-২৬১১৮৮
📞 আযাদ আলাউদ্দীন – ০১৭১২-১৮৯৩৩৮

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, খালিদ সাইফুল্লাহ, আযাদ আলাউদ্দীন, মো. হাফিজুর রহমান হিরা, কাজী মিরাজ মাহমুদ, এম লোকমান হোসাইন, সাইফুর রহমান মিরন, ফিরদাউস সোহাগ, মুরাদ আহমেদ, কাওসার হোসেন, হুমায়ুন কবির, আকতার ফারুক শাহিন, পুলক চ্যাটার্জি, বীরেন্দ্রনাথ সমাদ্দার, জিয়া শাহিন, খান রুবেল, শাহিন হাসান, কমল সেনগুপ্ত, শাহিন সুমন, খান মনিরুজ্জামান, আল আমিন সাগর, জুয়েল রানা ও রাতুল আহমেদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo