৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪৮
শিরোনাম :
বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা!
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ Time View

বরিশালের মুলাদীতে সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সেতুর নির্মাণশ্রমিক মেহেদী হাসান মৃধা বাদী হয়ে মুলাদী থানায় এই মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে বলে জানায় পুলিশ।

এর আগে গত শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

মুলাদী থানা-পুলিশ জানায়, মামলায় বাদী উল্লেখ করেছেন, ৬ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে অনলাইনে সংযুক্ত হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আড়িয়াল খাঁ নদের সেতু উদ্বোধনের কথা ছিল। ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার, মুলাদী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা সেতুর পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব ও অন্য কর্মকর্তারা আসার আগেই সকাল ১০টার দিকে নাজিরপুর ও রামারপোল গ্রামের তিন শতাধিক লোক সেতুর পূর্ব পাড় থেকে মিছিল নিয়ে অনুষ্ঠানে হামলা চালান। হামলাকারীরা সেতুর উদ্বোধনী ফলক ভেঙে ফেলেন এবং উপস্থিত কর্মকর্তাদের সামনেই সভামঞ্চ ও চেয়ার ভাঙচুর করে লালগালিচা নিয়ে যান। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায় এবং সরকারের অপূরণীয় ক্ষতি হয়।

মামলার বাদী মেহেদী হাসান জানান, নাম-ঠিকানা সংগ্রহ করতে না পারায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ব্যাপারে মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে, ২০১৪ সালে আড়িয়াল খাঁ নদের ওপর নাজিরপুর-রামারপোল সৌহার্দ্য সেতু নামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক মজনু। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর চলতি বছর মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়। সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ রেখেই রামারপোল গ্রামের বাসিন্দা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আয়মন হাসান রাহাত মন্ত্রণালয় থেকে সেতুটির নাম পাল্টে ৩৬ জুলাই সেতু করে ৬ ডিসেম্বর উদ্বোধনের দিন ঘোষণা করেন। সেখানে হামলা-ভাঙচুর হলে কর্মকর্তারা ওই দিন বরিশাল গিয়ে ‘সৌহার্দ্য ৩৬ জুলাই সেতু’ নাম দিয়ে ভার্চুয়ালি সেতুটির উদ্বোধন করেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo