
“আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় “
রাজধানীতে হঠাৎ ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের নেতা সিরাজুল ইসলাম রাকিব (২৮)।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত অন্যরা হলেন— ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮),পিরোজপুরের কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ মাতুব্বর (৩১), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. নাহিদ হাসান শাওন (২৩), গাজীপুর শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২), চাঁদপুর জেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরাস্তি উপজেলা যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন কিরন (৪৩)।
ডিবি জানিয়েছে, সাম্প্রতিক সময় রাজধানীর বিভিন্ন স্থানে আকস্মিক মিছিল বের করার চেষ্টা চালাচ্ছিল দলীয় নিষেধাজ্ঞার মধ্যে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশকিছু নেতাকর্মী। এরই অংশ হিসেবে সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।