৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৭
শিরোনাম :
বরিশাল রেঞ্জের ডিআইজি পরিবর্তন, দায়িত্ব পেলেন মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দূর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত বরিশালে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজ তরুণীর ধর্ষণ মামলা বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা!
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

ধর্মের ভিত্তিতে সমাজ বিভাজনের কোনো মানে নেই : রহমাতুল্লাহ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ Time View

বিএনপি ধর্মকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করে না বলে জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা নরসুন্দর কল্যাণ ইউনিয়নে তার কার্যালয়ে এবং সন্ধ্যায় একটি রেস্তোরাঁয় সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আধুনিক রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করেছিলেন। তার প্রণীত ১৯ দফা কর্মসূচির আলোকে দেশটিতে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম উদযাপন করতে পারছে। বিএনপি কখনো ধর্মকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে না।

তিনি আরও বলেন, প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার সবার জন্য সমান এবং ক্ষমতায় থাকা বিএনপি সব ধর্মের মানুষকে নিরাপদে রেখেছে। ধর্মের ভিত্তিতে সমাজ বিভাজনের কোনো মানে নেই।

রহমাতুল্লাহ আশ্বস্ত করেন, আসন্ন দুর্গাপূজা উৎসব উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নিরাপদভাবে পালিত হবে। তিনি সতর্ক করেছেন কিছু ষড়যন্ত্রকারী ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবকে কেন্দ্র করে গুজব ছড়ানোর চেষ্টা করতে পারে, তাই সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে ধর্মীয় বিভাজনমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বরিশাল মহানগরের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা সভাপতি মানিক মুখার্জি কুন্ডু, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগরের সভাপতি আলবার্ট রিপন বর্লভসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo