বরিশাল ডেস্ক: বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় সৌরভ দাস শান (৬ষ্ঠ শ্রেণির ছাত্র) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাত আনুমানিক ১০টার পর বিকাশ থেকে টাকা উত্তোলন করে বাসায় ফেরার পথে সে নিখোঁজ হয়। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে দ্রুত সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
তথ্য বা খোঁজ পেলে দয়া করে স্থানীয় থানায় জানান।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad