ঝালকাঠির রাজাপুর উপজেলা-এ অভিযান চালিয়ে একটি মরণঘাতী বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার করেছে র্যাব-৮। সোমবার দিবাগত রাত (১৯ মে) উপজেলার সাতুরিয়া ইউনিয়ন-এর নৈকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রাত আনুমানিক ২টা ১০ মিনিটে নৈকাঠি গ্রামের মো. নান্নু শিকদারের বসতবাড়ির পেছনের ঢালাই গলি রাস্তার পাশে অভিযান চালায়। এ সময় একটি মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় থাকা একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি ‘পেন গান’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
র্যাব জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত রাজাপুর থানা-এ হস্তান্তর করা হয়েছে।
মো. কামরুজ্জামান, কোম্পানি অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার), বলেন, “সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে র্যাব-৮ সর্বদা তৎপর রয়েছে।”
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad