নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)-এর কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) রাত ১০টা ৫০ মিনিটে কাউনিয়া থানার এসআই মোঃ রাশিক মুরাদ অভি-এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিসিসি প্রধান সড়কস্থ বাসুদেব মন্দির-এর সামনে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, শুভ রায়ের কাছ থেকে ১৩ টি এবং প্রসেনজিৎ সরকারের কাছ থেকে ১০ টি মোট ২৩ টি ইয়াবা সহ তাদের আটক করা হয় ।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন,পলাশপুর, দলিল উদ্দিন স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা স্বপন রায়ের ছেলে শুভ রায় (২৬) এবং পূর্ব বগুড়া রোড এলাকার নান্টু সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার (২৫)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad