নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটে নগরীর কাউনিয়া থানাধীন ১ নম্বর ওয়ার্ডের খালপাড় সড়কের মধু মিয়ার পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ প্রশান্ত দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার প্রশান্ত দাস বরিশাল জেলার উজিরপুর থানার হাড়তা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুচিয়ারপাড় (গুচ্ছগ্রাম) এলাকার নির্মল দাসের ছেলে।
এদিকে, একই দিন ভোর ৬টা ৩০ মিনিটে নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে বিএমএফ টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন রুমান সরদার (২৫) নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়।
রুমান সরদার বরিশাল জেলার গৌরনদী থানার ৬ নম্বর ওয়ার্ডের গোবর্ধন গ্রামের এস এম শাহ আলম সরদারের ছেলে।
বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad