নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাবনী বেগম (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানাধীন বিসিসির ১ নম্বর ওয়ার্ডের পাঁচকুঠি গলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লাবনী বেগম গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার উত্তর হিরণ বাজার এলাকার মো. রাশেদের স্ত্রী। তিনি বর্তমানে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন পাঁচকুঠি গলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad