নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় আকস্মিক সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইনের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নগরীর কালুশাহ সড়ক, কাজীপাড়া, দক্ষিণ আলেকান্দা, টিয়াখালী, ঠাকুরবাড়ি পুল ও জাগুয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের সদস্য, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের লক্ষ্য করে পুলিশের কার্যক্রম পরিচালিত হয়।
বিএমপি জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী এ অভিযান মহানগরীর বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad