নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত চেকপোস্ট চলাকালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হাফিজুর রহমান সিকদার (৩২) এবং মো. ইমাম হাসান (১৯)। তাদের দুজনের বাড়িই বরিশালের গৌরনদী উপজেলায়।
এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad