নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার উদ্যোগে আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার একটি বিশেষ আভিযানিক দল।
পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগর, তিন মঠ, দারোগারহাট বাজার, মুশুরিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং বিভিন্ন যানবাহন ও ব্যক্তিকে তল্লাশি করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad