নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকায় মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী কাউনিয়া থানাধীন বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থান চিহ্নিত করে বুধবার সকাল থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সংশ্লিষ্টতা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অন্যান্য অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরীতে মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ এবং অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি সনজিত চন্দ্র নাথ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবন, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad