নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরের সোনামিয়ার পোল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দিনব্যাপী বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে মায়ের দোয়া হোটেল ও অর্পিতা মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করা হয়।
এ সময় জনসাধারণের চলাচলের পথ দখল করে স্থাপন করা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানকালে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স নবায়ন করেনি, তাদের দ্রুত লাইসেন্স নবায়নের জন্য সতর্ক করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং নগরের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad