নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয় প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার উদ্যোগে থানাধীন ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় কাউনিয়া থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাউনিয়া থানা এলাকার বিভিন্ন ভাঙারি ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এ সময় চুরি প্রতিরোধ এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় বন্ধে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের মালামাল ক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা চোরাই মালামাল সম্পর্কে তথ্য পেলে দ্রুত থানায় অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
চুরি ও চোরাই মালামালের বাজার বন্ধে ভাঙারি ব্যবসায়ীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে চুরি প্রতিরোধ এবং চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad