নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ডোপ টেস্টের ফলাফলের ভিত্তিতে সংক্ষিপ্ত বিচার শেষে আদালত তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর কাউনিয়া থানার হাওলাদার সড়ক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের ডোপ টেস্ট করানো হয়। এরপর সংক্ষিপ্ত বিচার শেষে শনিবার বিজ্ঞ আদালত তাদের তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
এদিকে কাউনিয়া থানা এলাকায় এই মাদকবিরোধী সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল মেট্টোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad