নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের কমিটির মাসিক সাধারণ সভা স্থানীয় সরকার কর্তৃক গঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন।
সভায় বরিশাল সিটি করপোরেশনের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নগরবাসীর সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার জন্য বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন যারা সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা শিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাগরিক সেবা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ নাগরিক সেবাকে আরও গতিশীল ও সেবাবান্ধব করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। নগরীর উন্নয়ন কার্যক্রম ও সেবার মান উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad