মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাউনিয়া থানাধীন বরিশাল সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজিম সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপির মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই (নিঃ) আল মামুন ও এসআই (নিঃ) জ্যোতির্ময় হালদারের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানকালে মো. রুম্মান হাওলাদার (২২) ও মো. নিশাত হাওলাদার (৩৪)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রুম্মান হাওলাদার বরিশাল নগরীর গাউয়াসার এলাকার এবং নিশাত হাওলাদার ভাটিখানা কাজীবাড়ি মসজিদ এলাকার বাসিন্দা।
কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad