পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সিটি করপোরেশনকে (বিসিসি) ৫ হাজার গাছের চারা হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক বরিশাল শাখার পক্ষ থেকে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের কাছে এসব চারা হস্তান্তর করা হয়।
চারা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, পূবালী ব্যাংকের ডিজিএম ইদ্রিসুর রহমানসহ ব্যাংক ও সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা।
উপস্থিত বক্তারা বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের মাধ্যমে নগরজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad