বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন কোলচর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) রাত ১০টায় এয়ারপোর্ট থানার এসআই মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি দল কোলচর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় সঙ্গীয় অফিসার হিসেবে এএসআই আব্দুল হালিম, এএসআই সুজন চন্দ্র দে, এএসআই সুমন মিয়া, এএসআই সোহেল রানা এবং এএসআই মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানকালে কোলচর এলাকার বাসিন্দা মৃত আব্দুল আজিজ মোল্লার পুত্র মো. হোসেন আলী মোল্লা (৫২)কে ৪০০ (চারশ) গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ করা হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad