১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:১৭
শিরোনাম :
বরিশাল সংবাদ- নাম ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র : গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, সতর্কীকরণ ও আইনগত পদক্ষেপ বরিশাল কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শকের দণ্ড বহাল বরিশালে অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা বরিশালে দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা বরিশালে ব্ল্যাকমেইলার ও ভুয়া সাংবাদিক আটক বরিশাল  শের-ই-বাংলা মেডিকেলে (শেবাচিম) ডেঙ্গুতে একজনের মৃত্যু বরিশালে চুরি করা মালামাল আনতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট হাজার পিস আইসক্রিম ধ্বংস বরিশালে পুলিশ সদস্যের হামলার শিকার হয়ে হাসপাতালে সাংবাদিক! বরিশালে এবি পার্টির সংবাদ সম্মেলনে বরিশালে মহাসড়কে মাঝে থাকা পার্ক উচ্ছেদের দাবিতে মানবন বরিশালে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক বরিশালে হানি ট্র্যাপ চক্রের নারী সদস্য আটক বরিশালে ছাত্রদলের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ ভোলা সেতু বাস্তবায়ন আগামী সরকারের দায়িত্ব: মুহাম্মদ ফওজুল কবির খান
ভোলা সেতু বাস্তবায়ন আগামী সরকারের দায়িত্ব: মুহাম্মদ ফওজুল কবির খান - বরিশাল
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

আধুনিক বরিশালের আড়ালে অগ্নিনিরাপত্তার ভয়াবহ বেহাল দশা: ঝুঁকিতে নগরী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ Time View
আধুনিক বরিশালের আড়ালে অগ্নিনিরাপত্তার ভয়াবহ বেহাল দশা: ঝুঁকিতে নগরী - বরিশাল

দুই যুগ আগে প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল সিটি করপোরেশন। দীর্ঘ সময়ে নগরীর চেহারা পাল্টেছে কয়েকগুণ। কাঁচঘেরা সুউচ্চ ভবন, ব্যস্ত শপিংমল, সরকারি অফিস আর হাসপাতাল। সব মিলিয়ে নগরীর আধুনিক রূপ স্পষ্ট। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ নিরাপত্তাহীনতা। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই বললেই চলে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে বাস করছেন লাখো মানুষ।সরেজমিনে শহরের আদালতপাড়া, জেলা প্রশাসকের কার্যালয়, ভেনাস শপিং মল, মোহসীন মার্কেট ও সিটি মার্কেট এলাকাগুলোতে দেখা যা মানুষের ভিড়। তবে এসবের অধিকাংশেই দেখা যায়নি কার্যকর অগ্নিনির্বাপক ব্যবস্থা। কোথাও শুধু নামমাত্র যন্ত্র, কোথাও এর ব্যবহার জানে না কেউ। প্রশ্ন উঠেছে দুর্ঘটনা ঘটলে কে বাঁচাবে কাকে?

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন ইকবাল মিয়া বলেন, ‘এত বড় হাসপাতালে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কারো রক্ষা হবে না।’

সায়েম বলেন, ‘তার মায়ের অসুস্থতার কারনে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে অবস্থান করছেন তিনি। কোথাও অগ্নিনির্বাপক যন্ত্র দেখতে পান নি।

শহরের ভেনাস শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী, ইমতিয়াজ বলেন, ‘মার্কেটের একদম ভেতরে তার দোকান। আগুন নিভানোর কোনো সরঞ্জামও মার্কেটে নেই।’

আরেক ব্যবসায়ী ইসমাইন হোসেন বলেন, ‘মার্কেটের আশ-পাশের কোথাও রিজার্ভ পানির ব্যবস্থাও নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মালমালের ক্ষতির পাশাপাশি জীবন নিয়েও হুমকিতে পড়তে হবে।’একাধিক বহুতল ভবনের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের অনেকটা আতঙ্কিত থাকতে হয়।’

যদিও ভবন মালিকরা বলছে, অগ্নিনিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা রয়েছে, তবে সংযোগ চালু করতে সময় লাগবে।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) বিভাগীয় সমন্বয়ক লিঙ্কন বায়েন বলেন, ‘শহরের অধিকাংশ ভবনেই প্র‍কৃতপক্ষে নেই আগুন নিরোধক ব্যবস্থা। এ অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি ভয়াবহ হতে পারে।’

সীমাবদ্ধতার কথা স্বীকার করে খুব শীঘ্রই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা বলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, ‘পাঁচ লাখ মানুষের বসবাসের এ শহরে ৯৫ শতাংশ ভবনেই নেই আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা। তবে প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত তদারকি চলছে।’

🔴আমাদের ফেইজবু পেইজ ফলো দিয়ে একটিভ থাকুন
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আধুনিক বরিশালের আড়ালে অগ্নিনিরাপত্তার ভয়াবহ বেহাল দশা: ঝুঁকিতে নগরী - বরিশাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
আধুনিক বরিশালের আড়ালে অগ্নিনিরাপত্তার ভয়াবহ বেহাল দশা: ঝুঁকিতে নগরী - বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo