১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৬
শিরোনাম :
বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০ বরিশাল জেলা আইনজীবী সমিতির ১২ সদস্যের সনদ বাতিলের আবেদন বরিশালে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে আলোচনায় যাঁরা বরিশালে  বিএনপি এক নেতাকে বহিষ্কার, আরেকজনের পদ স্থগিত বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বৌদ্ধধর্ম ছেড়ে একই পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৬২ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টাঙ্গাইলের মির্জাপুরে একই পরিবারের চারজন বৌদ্ধধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (২৯ নভেম্বর) মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে কালিমা পড়ে তারা মুসলমান হন।

মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ড. সালাউদ্দিন আশরাফী তাদের কালিমা পড়ান। এর আগে তারা আইনজীবীর সহযোগিতায় ঢাকায় নোটারি পাবলিকের মাধ্যমে গত ২৮ নভেম্বর ‘ধর্ম পরিবর্তন হলফনামা’ সম্পন্ন করেন।

ধর্মান্তরিতরা হলেন – রুপম চাকমা (নতুন নাম মোহাম্মদ আবদুল্লাহ্ (৪০), স্ত্রী ছবি রানী চাকমা (নতুন নাম আমেনা বেগম (৩৯), মেয়ে সোনালী চাকমা (নতুন নাম মাফুজা আক্তার (১৮) ও ছেলে সীমান্ত চাকমা (নতুন নাম সাজেদুল ইসলাম (৭)।

আবদুল্লাহ্ পরিবারের সদস্যদের নিয়ে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুরনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার লক্ষ্মীপুর উপজেলার নীল কুমারী কার্বারীপাড়া গ্রামের বান্দিসা রুপম চাকমা তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ ঢাকা নোটারি পাবলিক কার্যালয় থেকে ধর্মান্তরিত হওয়ার হলফনামা ‘ধর্ম পরিবর্তন হলফনামা’ সম্পন্ন করেন।

পরে পবিত্র কালিমা পাঠ করে শরিয়ত মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন আহমেদসহ প্রায় সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আবদুল্লাহ্ বলেন, ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। এ ধর্মে রয়েছে আল্লাহর রহমত। তাই আমি ও আমার পরিবার বৌদ্ধধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি সবার কাছে দোয়া চাই।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo