১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৬
শিরোনাম :
বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০ বরিশাল জেলা আইনজীবী সমিতির ১২ সদস্যের সনদ বাতিলের আবেদন বরিশালে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে আলোচনায় যাঁরা বরিশালে  বিএনপি এক নেতাকে বহিষ্কার, আরেকজনের পদ স্থগিত বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

আ’লীগ নেতাকে নিয়ে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রশাসনের সভা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রশাসনের আয়োজিত সভায় আওয়ামী লীগের পদধারী নেতা ফরহাদ হোসাইনের উপস্থিত থাকার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়টি ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিন্দা জানান শিক্ষার্থীরা। ‘আওয়ামী লীগের ওই নেতা সভায় কিভাবে এলো, তাকে কে আমন্ত্রণ জানিয়েছেন’ এ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।

জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গাবালীতে একটি স্মরণসভা করে উপজেলা প্রশাসন। এতে গণঅভ্যুত্থানে নিহত এক শহীদের পরিবার ও আহতসহ আমন্ত্রিতরা যোগ দেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভাতেই রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য ও বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন। সভার ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী রাঙ্গাবালীর সন্তান, ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবিদ বলেন, ‘আমরা যারা ২৪-এর গণঅভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃত্যুকে হাতে নিয়ে যুদ্ধ করলাম তাদের সাথে যোগাযোগ করারও প্রয়োজনবোধ করেনি।

আইডিয়াল কলেজের সামনে ছাত্রলীগ প্রকাশ্যে গুলি ছুঁড়েছিলো আমার দিকে। বেঁচে গিয়েছিলাম। সেই আমরা এমন একটি আয়োজন সম্পর্কে কোনো কিছুই জানার অধিকার রাখি না? তারা কিনা আওয়ামী লীগের পোস্টেড নেতাকে নিয়ে স্মরণসভা করেন? চিৎকার দিতে ইচ্ছা করে। এর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেন, ‘উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণসভায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কাউকে দাওয়াত প্রদান করা হয়নি।

যে ব্যক্তির কথা বলা হচ্ছে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম না এবং তাকে আমাদের পক্ষ থেকে দাওয়াত করা হয়নি। অনুষ্ঠানে উপস্থিত কেউ তার সম্পর্কে আমাদেরকে অবহিত করেননি। তার পরিচয় সম্পর্কে জানতে পারলে আমরা এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে পারতাম।’

 

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo