বরিশাল প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পাঁচ আগস্টের পর প্রথমবারের মতো বরিশালে প্রকাশ্যে কর্মসূচি পালন করতে দেখা গেছে -এর নেতাকর্মীদের।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে নগরীর এলাকায় বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক -এর উদ্যোগে দোয়া-মোনাজাত ও ইফতার কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে কয়েকজন নেতাকর্মী সেখানে জড়ো হয়ে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে দোয়া ও মোনাজাত করেন। পরে তারা ইফতার আয়োজনেও অংশ নেন। এ সময় কয়েকজন নেতাকর্মী বধ্যভূমি এলাকায় অবস্থান করে ছবি ও ভিডিও ধারণ করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৫ আগস্টের পর সেখান থেকে সরিয়ে ফেলা -এর ম্যুরালের স্থানে পুনরায় একটি ছবি স্থাপন করছেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একটি অংশ বলছেন, দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন কর্মসূচি পালনের ঘটনায় মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এটিকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বিতর্কিত উদ্যোগ বলে মন্তব্য করছেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগে কয়েক দফা গোপনে নগরীর বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টানানোর চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এমনকি পুড়ে যাওয়া আওয়ামী লীগ কার্যালয়েও রাতের আঁধারে ব্যানার লাগানোর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
তবে ৫ আগস্টের পর এই প্রথম বরিশালে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল ছাত্রলীগের নেতাকর্মীদের।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না।
ঘটনাটি নিয়ে নগরজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করছেন অনেকে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad