আন্তর্জাতিক ডেস্ক: হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার।
বুধবার রাতে খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চাঁদ দেখা না যাওয়ায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের দিন নির্ধারণ করে।
রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে বিশ্বজুড়ে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। সেই হিসেবে বৃহস্পতিবার সৌদি আরবে ৩০ রোজা পূর্ণ হবে এবং শুক্রবার ঈদের নামাজ আদায় করা হবে।
সাধারণত বাংলাদেশসহ উপমহাদেশের দেশগুলোতে সৌদি আরবের একদিন পর চাঁদ দেখা যায়। এ বছরও বাংলাদেশে রোজা শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর, ফলে এখানেও একদিন পর ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad