জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরেফিন তুষার (৪০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে সদর রোডস্থ দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো (হাবিব ভবন) অফিস চলাকালীন সময়ে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তাকে মঙ্গলবার সকাল ১০টায় প্রেস ক্লাব চত্তরে প্রথম জানাযা এবং নিজ গ্রাম হিজলা উপজেলার আন্দারমানিকে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
আরিফিন তুষারের আকষ্মিক মৃত্যুতে বরিশালের সংবাদপত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষনিক ভাবে তার সহকর্মীরা শেবাচিম হাসপাতালে ছুটে যান। সাংবাদিক আরিফিন তুষারের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াত এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, এসএম রহমত উল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন প্রমুখ।
আরেফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশারের খালাতো ভাই ছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাব থেকে বার বার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন। তিনি হিজলা উপজেলার আন্দারমানিক ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
আরেফিন তুষারের মৃত্যুতে বরিশাল সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হতে থাকেন সহকর্মীরা। এসময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা।
উল্লেখ্য, ২০০৮ সালে দৈনিক আজকের পরিবর্তন -এর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন আরিফিন তুষার।
পরবর্তীতে ২০১২ সালে মুক্তিযুদ্ধকালীন রনাঙ্গণের পত্রিকা বিপ্লবী বাংলাদেশ’র চিফ রিপোর্টার পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেখান থেকে ২০১৪ সালে দৈনিক বরিশালের ভোরের আলো’র যুগ্ম বার্তা সম্পাদক পদে যোগদান করেন। এছাড়া ২০১৮ সালে দৈনিক দখিনের মুখ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পান আরিফিন তুষার। তখন থেকে এই পদে কর্মরত রয়েছেন।
এ পত্রিকাটিতে দায়িত্ব পালনকালে ২০২০ সালে দৈনিক ঢাকা টাইমস -এর বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad