স্টাফ রিপোর্টার: যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বরিশালে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। নগরীর হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল থেকে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে যাতায়াতে কিছুটা অসুবিধা হলেও তা উপেক্ষা করে মহানগরীর মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।
প্রধান জামাতে উপস্থিত ছিলেন মজিবর রহমান সরোয়ার, মো. মাহফুজুর রহমান, খাইরুল আলম সুমন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়ানউদ্দিন শিকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া সহস্রাধিক মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad