নিজেস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর দপদপিয়া সেতু এলাকায় বাসচাপায় এক সাইকেল আরোহী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (রাত সাড়ে ১১টা) এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দপদপিয়া সেতুর ওপর এক সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে আহত ব্যক্তির একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকার ও দ্রুতগতির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ঘটনার পর সেতু এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ওই স্থানে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad