দেশব্যাপী লটারির মাধ্যমে ৪৬ ওসি বদলি, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা জোরদার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে বরিশালসহ দেশের বিভিন্ন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। বরিশাল রেঞ্জের ছয় জেলায় মোট ৪৬ জন ওসি এবং বরিশাল জেলার ১০ থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়।
নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রথমে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করে পুলিশ হেডকোয়ার্টার্স। পরবর্তীতে সেই তালিকার ভিত্তিতেই লটারির মাধ্যমে পদায়ন কার্যক্রম সম্পন্ন হয়।
সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী রাখতে অভিজ্ঞ ও নিরপেক্ষ কর্মকর্তাদের অগ্রাধিকার দিয়ে এই পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদেরও লটারির মাধ্যমে নতুন কর্মস্থলে বদলি করা হয়।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad