নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাতে হোটেল রয়েল প্লাস–এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ–এর স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।
অভিযানের নেতৃত্ব দেন কোতোয়ালি মডেল থানাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল থেকে দুই নারী, হোটেল ম্যানেজারসহ মোট পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী স্টাফও রয়েছেন।
পুলিশ জানায়, আটককৃতদের রাতেই কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
এদিকে নগরীর আইনশৃঙ্খলা ও নৈতিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad