বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, ইতোমধ্যে অতি সংক্রামক হিসেবে চিহ্নিত বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলা এবং বাকেরগঞ্জ পৌরসভায় গত ৫ মে থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে বাকেরগঞ্জ পৌরসভায় লক্ষ্যমাত্রার প্রায় ৭৬ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এ ক্যাম্পেইনের আওতায় বরিশাল জেলার আটটি উপজেলায় ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট ১ লাখ ৬৯ হাজার ৪০৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন ১০ মে পর্যন্ত চলবে উল্লেখ করে তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে এবং হাম-রুবেলা প্রতিরোধে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad