স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন অন্তত ১০ হাজারের বেশি পরিবার। জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৭০টি মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত জাহাগিরিয়া শাহসূফী মমতাজীয়া দরবার শরীফ এর অনুসারীরা এ ঈদ উদযাপন করেন।
সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মসজিদটির সভাপতি আমির হোসেন মিঠু জানান, বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৭০টি মসজিদে ১০ হাজারের বেশি পরিবার একযোগে ঈদ উদযাপন করছে।
অনুসারীদের মতে, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে তারা রোজা ও ঈদ পালন করেন। এ প্রথা অনুযায়ীই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকেন।
এদিকে বরিশাল বিভাগজুড়ে অর্ধলাখের বেশি পরিবার এ ধারার অনুসরণে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন বলে জানা গেছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad